
তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে জীবন হয়েছে সহজ। ব্যস্ততম সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিনকার যাপিত জীবনে এসেছে পরিবর্তন। বদলেছে বিনোদন-উপভোগের ধরনও। এখন হাতে হাতে স্মার্টফোন। যেকোনো সময়, যেকোনো স্থান থেকে চাইলেই দেখা যাচ্ছে সিনেমা, নাটক, খেলাসহ সবকিছুই। তারপরও ঘরের প্রয়োজনীয় অনুষঙ্গের তালিকায় এখনো প্রথম দিকেই রয়েছে টেলিভিশন। প্রশ্ন হলো, মুঠোফোনেই যখন প্রায় সব বিনোদন-উৎসের খোঁজ মিলছে, তাহলে পারিবারিক অবসর–বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে টেলিভিশনের প্রয়োজনীয়তা এখন কতখানি?
এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় ওয়ালটন টেলিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মুঠোফোন মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছে সবাই। নিজের ঘরে বসে একা একা আনন্দ উপভোগ করার অভ্যাস তৈরি হয়েছে। কিন্তু টেলিভিশন অনেককে একসঙ্গে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষটিও অবসর সময়ে বিনোদনের খোরাক মেটাতে পারেন। এতে দৃঢ় হয় পারিবারিক বন্ধন।’
বর্তমানে স্মার্টফোনের প্রায় সব সুবিধাই পাওয়া যায় স্মার্ট টিভিতে। তাই, একা একা মুঠোফোনে না দেখে সবাই মিলে দেখার জন্য স্মার্ট টিভি হতে পারে আস্থার নাম। ওয়ালটন ব্র্যান্ডের টিভি সম্পর্কে মোস্তফা নাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে একমাত্র ওয়ালটনই দিচ্ছে সর্বোচ্চ মানের সাউন্ড ও পিকচার কোয়ালিটির স্মার্ট টিভি। ওয়ালটনের টিভি দেখে দর্শকেরা পাবেন মৌলিক আনন্দ।’
মানুষ টিভি দেখে আনন্দের জন্য। কিন্তু টিভি দেখতে গিয়ে যদি নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয়, তাহলে আনন্দই মাটি হয়ে যায়। তাই, গুণগত মানসম্পন্ন টিভি আপনার অবসর সময়টাকে করে তুলবে উপভোগ্য। টিভি কেনার সময় ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা নিয়েই বেশি দুশ্চিন্তায় থাকেন ক্রেতারা। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, যেসব স্মার্ট টিভিতে পাঁচ বছর পর্যন্ত প্যানেলের ওয়ারেন্টি পাওয়া যায়, সেই ব্র্যান্ডের টিভিই কেনা উচিত। আরেকটি বিষয় হলো সার্ভিস সেন্টার। যে প্রতিষ্ঠানের যত বেশি সার্ভিস সেন্টার রয়েছে, সে প্রতিষ্ঠানের বিক্রয়োত্তর সেবা তত ভালো দিতে সক্ষম।
বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে বিভাগীয় ও কিছু জেলা শহরে প্রতিষ্ঠানগুলোর সার্ভিস সেন্টার রয়েছে। ওয়ালটন ব্র্যান্ডের মোস্তফা নাহিদ হোসেন জানান, তাঁদের প্রতিষ্ঠানের ৭৫টি সার্ভিস পয়েন্ট রয়েছে দেশজুড়ে। পাশাপাশি ১৫ হাজারের বেশি ডিলার, সাব ডিলার এবং ওয়ালটনের নিজস্ব শোরুমের মাধ্যমে ক্রেতাদের সেবা দিচ্ছেন তাঁরা।
আধুনিক প্রযুক্তিসম্পন্ন টিভিই এখন চাহিদার শীর্ষে। ক্রেতারা চান সর্বশেষ প্রযুক্তির সুবিধাটি থাকুক তাঁর টিভিতে। বাজার ঘুরে দেখা গেছে, এখন দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্ট টিভিতে প্রযুক্তির নানা সুবিধা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে গুগল টিভি, অ্যানড্রয়েড টিভি, ওয়েবওএস টিভি, টাইজেন ওএস টিভি ও কুলিটা ওএস টিভির সুবিধা। অ্যানড্রয়েড ৯ ও ১১ সাপোর্ট করে এসব স্মার্ট টিভিতে। ডলবি ও জেবিএল সুবিধা থাকায় ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন অসাধারণ সাউন্ড সিস্টেম।
এ বিষয়ে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে তারাই বিশ্বখ্যাত এ দুটো আন্তর্জাতিক সাউন্ড কোম্পানির অফিশিয়াল পার্টনার। এ ছাড়া রয়েছে ম্যাজিক রিমোট, যার মাধ্যমে মুখে কথা বলেই টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। ঘরের বিভিন্ন কোণ থেকে টিভি দেখার সুবিধা রাখা হয় আধুনিক স্মার্ট টিভিতে। যেসব স্মার্ট টিভিতে ১৭৮ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল সুবিধা থাকে, সেটিই এ ফিচারের সবচেয়ে ভালো টিভি। স্মার্ট টিভির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আর্দ্রতা নিয়ন্ত্রণসুবিধা। অ্যাকুয়া সুবিধাসংবলিত বলে এসব টিভি যেকোনো আর্দ্রতায় ভালো থাকে দীর্ঘদিন।
বিদ্যুৎ বিল বেশি আসে কি না কিংবা বিদ্যুৎ-বিভ্রাটে সমস্যা হয় কি না—স্মার্ট টিভি নিয়ে অনেকেই এ রকম দুর্ভাবনায় থাকেন। তবে স্বস্তির কথা হলো, অন্য টিভির চাইতে স্মার্ট টিভিতে ৩৫ ভাগ কম বিদ্যুৎ খরচ হয়।
অনেক সময় দেখা যায়, বজ্রপাত হলে টিভি নষ্ট হয়ে যায়। আধুনিক প্রযুক্তি সুবিধাসম্পন্ন টিভির ক্ষেত্রে এসব আশঙ্কা থাকে না। স্মার্ট টিভি ১৫ হাজার ওয়াট পর্যন্ত নিজেকে সুরক্ষা করতে পারে। এ ছাড়া বৈদ্যুতিক শর্টসার্কিট, ভোল্টেজ আপ-ডাউন ইত্যাদিতে স্মার্ট টিভির ক্ষতি হয় না।
স্মার্ট টিভিতে বিল্টইন বিভিন্ন অ্যাপস দেওয়া থাকে, যেগুলোর মাধ্যমে ঘরে বসেই সিনেমা হলের স্বাদ পান দর্শকেরা। বেশ কিছু ব্র্যান্ডের স্মার্ট টিভিতে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজান প্রাইম ইত্যাদি ওটিটি অ্যাপ সংযুক্ত থাকে। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের গুগল সার্টিফায়েড স্মার্ট টিভিতে সংযোজন করা হয়েছে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গওয়াল’। এতে গ্রাহকেরা পাবেন চার হাজারের বেশি কনটেন্ট, বাৎসরিক ৯০টি এক্সক্লুসিভ কনটেন্ট, তিন মাসের আর্লি-অ্যাকসেস এক্সক্লুসিভ কনটেন্টসহ কেব্ল কানেকশন ছাড়াই ৪৫টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা। বলা চলে, আপনার ঘরেই বিনোদন-বিশ্বকে উপভোগ করার সুযোগ তৈরি করে দিয়েছে স্মার্ট টিভি।
বছরজুড়েই বিভিন্ন উৎসব-আয়োজন উপলক্ষে আমদানিকারক ও দেশীয় টিভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নানা রকম অফার ঘোষণা করে। এর মধ্যে রয়েছে মূলছাড়, ক্যাশব্যাক ও বিশেষ উপহার ইত্যাদি।
তাই, পরিবারের সদস্যদের জন্য বিনোদনের সব আয়োজন পরিপূর্ণভাবে উপভোগ করতে ঘরে আনতে পারেন পছন্দের স্মার্ট টিভিটি।