ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে কোম্পানির কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী ও সিইও উত্তম কুমার সাধু এবং পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী ও মো. শাহনেওয়াজ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তা সংবর্ধিত

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সম্প্রতি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫’ শীর্ষক এক সম্মেলন আয়োজন করেছে। ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম সম্প্রসারণের কৌশল, অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ব্যাংক ও বিমা সেবার সমন্বিত সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।

২০২৫ সালে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মেলনে পূবালী ব্যাংকের ৯ কর্মকর্তাকে ‘বর্ষসেরা’ পদক এবং ৩৩ কর্মকর্তাকে সম্মাননা সনদ দেওয়া হয়। 

সম্মেলনে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী প্রধান অতিথি; ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী ও পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহনেওয়াজ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সিইও উত্তম কুমার সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি ও সিএফও মিল্টন বেপারী, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রধান ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তা মো. ফয়জুল হক শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।