ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে সি পার্ল বিচ রিসোর্টে ‘পে ওয়ান স্টে থ্রি’ অফার

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। আগ্রহীরা ঘুরে আসতে পারেন মেলার ৫২ নম্বর স্টলের সি পার্লের বুথ
ছবি: সি পার্লের সৌজন্যে

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। এ উপলক্ষে ভ্রমণপ্রেমীদের জন্য ‘পে ওয়ান স্টে থ্রি’ অফার ঘোষণা করেছে ইনানী সমুদ্রসৈকতে অবস্থিত ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার’।

এক বিজ্ঞপ্তিতে রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ এই সুযোগ সীমিত সময়ের জন্য। ঢাকা ট্রাভেল মার্টে সি পার্লের বুথে (স্টল নম্বর ৫২) সরাসরি গিয়ে আগ্রহীরা এই অফার বুক করতে পারবেন।

অফারের আওতায় অতিথিরা মাত্র এক রাতের মূল্য পরিশোধ করে টানা তিন রাত বিলাসবহুল আবাসন উপভোগ করতে পারবেন। অফারের সঙ্গে সি পার্ল ওয়াটার পার্কে বিনা মূল্যে প্রবেশের সুবিধাও রয়েছে, যা পরিবার, দম্পতি ও ভ্রমণপ্রেমীদের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদনমূলক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ইনানী বিচের লাগোয়া জালিয়াপালং এলাকায় অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় ইকো-ফ্রেন্ডলি পাঁচ তারকা রিসোর্ট। এখানে ৪৯৩টি বিলাসবহুল রুম ও স্যুট রয়েছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আধুনিক সুবিধাদি মিলেমিশে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে।

অফারটি গ্রহণ বা বিস্তারিত তথ্য জানা যাবে ০৯৬৩৮-৯৯৯৪৪৪ নম্বরে।