রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ ইপেনসহ প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ ইপেনসহ প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা

এশিয়ান পেইন্টসের ‘কালারনেক্সট’ উদ্‌যাপন

বিশ্বব্যাপী রং ও ট্রেন্ড নিয়ে গবেষণার ধারাবাহিকতায় এশিয়ান পেইন্টস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ঘোষণা করেছে ২০২৫ সালের ‘কালার অব দ্য ইয়ার’। রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি ‘কার্ডিনাল’ রংটিকে এ বছরের প্রতীকী রং হিসেবে ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ ইপেন, আঞ্চলিক প্রধান বুদ্ধাদিত্য মুখার্জি। এ ছাড়া প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা, স্থপতি, ডিজাইনার ও সৃজনশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিবছর বিভিন্ন সৃজনশীল খাতের বিশিষ্টজনদের নিয়ে ‘কালারনেক্সট’ নামের একটি বিশদ প্রতিবেদন তৈরি করে এশিয়ান পেইন্টস। এতে উঠে আসে উদীয়মান রং, উপকরণ, টেক্সচার এবং ডিজাইন-ট্রেন্ডের দিকনির্দেশনা। ২০০৩ সাল থেকে পরিচালিত এই উদ্যোগ ইতিমধ্যে এশিয়ার অন্যতম ট্রেন্ডসেটিং গাইড হিসেবে খ্যাতি অর্জন করেছে।

এ বছর ঘোষিত ‘কার্ডিনাল’ রংটি সম্পর্কে বলা হয়, এটি গভীর অন্তরচিন্তা, আত্মানুসন্ধান ও আবেগপূর্ণ প্রশান্তির প্রতীক। ব্যক্তিগত অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ সংযোগের প্রতিফলন ঘটায় এই রং, যা জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেয়।

অনুষ্ঠানে জোসেফ ইপেন বলেন, ‘ভবিষ্যৎবান্ধব, নান্দনিক ও কার্যকর রং ও টেক্সচারের মাধ্যমে আমরা মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে চাই। “কালারনেক্সট” সেই পথ দেখায়।’

আর বুদ্ধাদিত্য মুখার্জি বলেন, ‘কার্ডিনাল আমাদের সময়ের অনুভূতি ধারণ করে। বাংলাদেশে এই বার্তা পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।’