বিশিষ্ট অর্থনীতিবিদ, কলামিস্ট, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রমণী মোহন দেবনাথ (আর এম দেবনাথ) আর নেই। গতকাল মঙ্গলবার রাতে পরলোকে গমন করেন তিনি।
রমণী মোহন দেবনাথ ব্যাংক ও অর্থনীতিবিষয়ক গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এ ছাড়া তিনি অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন। তাঁর উল্লেখযোগ্য বই ‘অর্থনীতির কড়চা’, ‘বাঙালির ব্যাংক ব্যবসা’, ‘সিন্ধু থেকে হিন্দু’।
রমণী মোহন দেবনাথ জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া শোক প্রকাশ করেন।