কর ছাড়ের প্রস্তাব বিমানের ইঞ্জিনে

বিমান
প্রতীকী ছবি

উড়োজাহাজে চড়া আগের তুলনায় সাশ্রয়ী হতে পারে। অর্থমন্ত্রী কর ছাড়ের প্রস্তাব করছেন বিমানের ইঞ্জিন আমদানিতে। বিমানের ইঞ্জিন, টার্বো ইঞ্জিন এবং যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান আগাম কর প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ৫ শতাংশ আগাম কর আরোপ হয়।

ফলে দেশের এয়ারলাইনস ব্যবসায় বিনিয়োগকারীদের কিছুটা সুবিধা হতে পারে। কর প্রস্তাবের অনুমোদন বিমানের ইঞ্জিন বা অন্যান্য যন্ত্রাংশ আমদানিতে খরচ কমবে। উড়োজাহাজ পরিচালনা কোম্পানিগুলোকে একটি নির্দিষ্ট সময় অন্তর বিমানের নানা ধরনের যন্ত্রাংশ বাধ্যতামূলকভাবে পাল্টাতে হয়। এ ছাড়া নির্দিষ্ট সময় পরপর উড়োজাহাজের ডি চেক, সি চেক ইত্যাদি করা হয়।