কোন গ্রেডে কত বেতন বাড়ল, সর্বনিম্ন ও সর্বোচ্চ কত

এই বেতনস্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা
এই বেতনস্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা

নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা। গত বৃহস্পতিবার বেতনকাঠামোর প্রজ্ঞাপন হলেও আজ শনিবার তা প্রকাশিত হয়েছে।

প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। সেই বেতন বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে বেতন বেড়েছে ১০০ শতাংশ।

দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা হয়েছে। বেড়েছে ১০০ শতাংশ। তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।

চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার টাকা।

ষষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা হয়েছে। সপ্তম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৫৮ হাজার টাকা হয়েছে।

অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে বেতন বেড়ে হয়েছে ৪৬ হাজার টাকা। নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা হয়েছে।

দশম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে। ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা হয়েছে।

১২তম গ্রেডের মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা। ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা।

১৪তম গ্রেডের মূল বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা হয়েছে। ১৫তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ হাজার ৮০০ টাকা।

১৬তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা হয়েছে। ১৭তম গ্রেডের মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

১৮তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। ১৯তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা।

সর্বনিম্ন বা ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর। তবে কর্মচারীরা শুরুতেই বর্ধিত বেতনের পুরো অংশ পাবেন না। গত জুলাই থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত নবম থেকে ওপরের গ্রেডধারীরা পাবেন মূল বেতনের ৪০ শতাংশ। এ সময়ের মধ্যে ২০তম থেকে দশম গ্রেড পর্যন্ত গ্রেডধারীরা পাবেন মূল বেতনের ৫০ শতাংশ।