দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে পাঠক-দর্শকদের ধারণা দিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন সাপ্তাহিক আয়োজন ‘প্রাইম ব্যাংক অর্থনীতি-অনর্থনীতি’।
সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণ ও উপস্থাপনায় প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এ কনটেন্ট প্রচারিত হবে।
এতে থাকবে বিশ্ববাণিজ্যের হালচাল ও অর্থনীতির নানা দিক নিয়ে সপ্তাহের গুরুত্বপূর্ণ এক বা একাধিক বিষয়ের ওপর গভীর বিশ্লেষণ ও ভিজ্যুয়াল উপস্থাপন।