আজ মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
আজ মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নরসিংদীতে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছেন বস্ত্র প্রতিমন্ত্রী

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের শিল্পপার্ক পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। পরিদর্শনকালে জুস ও ড্রিংকসের উৎপাদন ইউনিট ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

ভোগ্যপণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি, পণ্য রপ্তানির মাধ্যমে অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ অন্যতম। ভোগ্যপণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল গ্রুপ দেশে ও বিদেশে যে বিপ্লব ঘটিয়েছে, সেটা সত্যিই প্রশংসার দাবিদার। প্রতিষ্ঠানটি ১ লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতির চাকা সচল রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সে ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফছা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব মো. শাহদত হোসেন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।