ট্রপিক্যাল হায়দার আম্রপুরী আংশিক নকশা
ট্রপিক্যাল হায়দার আম্রপুরী আংশিক নকশা

ট্রপিক্যাল হোমসের ৪৫ তলা ভবনসহ দুই মেগা প্রকল্প

ঢাকার আকাশরেখায় সর্বোচ্চ বহুতল ভবন নির্মাণ করছে ট্রপিক্যাল হোমস লিমিটেড। এই প্রকল্প আবাসন খাতে আধুনিকতা ও পরিবেশবান্ধব নকশার মেলবন্ধন ঘটিয়েছে। বাণিজ্যিক ও আবাসিক চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিশ্বমানের দুটি প্রকল্প—‘টি এ টাওয়ার’ ও ‘ট্রপিক্যাল হায়দার আম্রপুরী’।

বাণিজ্যিক ভবন ‘টি এ টাওয়ার’

টি এ টাওয়ারের আংশিক নকশা

মালিবাগে ৪৬ কাঠা জমিতে গড়ে উঠছে ৫০০ ফুট উঁচু এবং ৪৫ তলাবিশিষ্ট দেশের প্রথম মেগা বাণিজ্যিক ভবন ‘টি এ টাওয়ার’। ৫০ শতাংশ উন্মুক্ত স্থানের এই প্রকল্পে থাকছে ৬টি বেজমেন্ট, ৩২৮টি পার্কিং স্পেস, ছাদে হেলিপ্যাড ও সুইমিং পুল, বুটিক হোটেল, হাসপাতাল, ৩ডি মুভি থিয়েটার এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

আধুনিক কন্ডোমিনিয়াম ‘ট্রপিক্যাল হায়দার আম্রপুরী’

রাজধানীর মালিবাগে ৪৫ তলাবিশিষ্ট দেশের প্রথম মেগা বাণিজ্যিক ভবনটি এ টাওয়ারের গ্রাফিকস

বনশ্রী মেইন রোডে ৬ বিঘা জমিতে নির্মিত হচ্ছে জি+১৬ তলার চারটি টাওয়ারে ৩০০ অ্যাপার্টমেন্ট সংবলিত কন্ডোমিনিয়াম ‘ট্রপিক্যাল হায়দার আম্রপুরী’। ৬২% উন্মুক্ত স্থানের এই প্রকল্পে থাকছে ১,৬৮০ থেকে

২,১১৬ বর্গফুটের ৩ ও ৪ বেডের ফ্ল্যাট। নাগরিক সুবিধার্থে এতে রয়েছে জগিং ট্র্যাক, ডে-কেয়ার সেন্টার, সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট ও সুপারশপসহ মোট ২৩টি বিশেষ সুবিধা।

বনশ্রী মেইন রোডে ট্রপিক্যাল হায়দার আম্রপুরী প্রকল্প