ইফাদ অটোস–অশোক লেল্যান্ডের নতুন পিকআপ ও মিনিবাস বাজারে

বাংলাদেশে গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড এবং ভারতের গাড়ি নির্মাতা কোম্পানি অশোক লেল্যান্ড যৌথভাবে ‘স্বপ্নযাত্রা’ শিরোনামে যাত্রা শুরু করতে যাচ্ছে। এ–যাত্রায় তারা পিকআপ ভ্যান ‘ফিনিক্স’এবং মিনিবাস ‘মিত্র’ নামে নতুন দুটি গাড়ি এনেছে বাজারে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গাড়ি দুটির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইফাদ অটোস আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম বাস উৎপাদনকারী কোম্পানি অশোক লেল্যান্ডের মিনিবাসে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এবং ইঞ্জিননিয়ন্ত্রিত এসি সিস্টেম, যা যাত্রীদের প্রাত্যহিক যাতায়াতকে আরামদায়ক, নিরাপদ ও আনন্দময় করবে। অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা পোশাক কারখানা থেকে শুরু করে পর্যটনসহ যেকোনো ক্ষেত্রেই মিত্র মিনিবাসটি একটি আদর্শ বাহন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিনিক্স পিকআপ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি। ক্রেতাদের ব্যবসা নিশ্চিত করার পাশাপাশি সমৃদ্ধিও আনবে এই পিকআপ। এই পিকআপ অধিক জ্বালানিসাশ্রয়ী। প্রতি লিটার তেলে ১২ থেকে ১৪ কিলোমিটারের মাইলেজ বেশি মুনাফা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ, ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, তাসফিন আহমেদ, উপদেষ্টা পারভেজ সাজ্জাদ, অশোক লেল্যান্ডের হেড অব ইন্টারন্যাশনাল অপারেশনস আমানদীপ সিং উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি