এসইএল ট্রপিকানার একটি অংশের নকশা
এসইএল ট্রপিকানার একটি অংশের নকশা

এসইএল

এক ভবনে হচ্ছে বাসস্থান ও বাণিজ্যিক ব্যবস্থা 

রাজধানীর প্রাণকেন্দ্র রমনার ইস্কাটনে প্লট-৯৪-এ গড়ে তুলছে চলমান আবাসন ও বাণিজ্যিক প্রকল্প ‘এসইএল ট্রপিকানা’। বাংলামোটর ও ইস্কাটন সংযোগকারী প্রধান সড়কের পাশে ঢাকার কেন্দ্রে অবস্থিত হওয়ায় ভবনটি যোগাযোগব্যবস্থা ও দৈনন্দিন নাগরিক স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনা করে আধুনিক ভবন তৈরি করছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)।

প্রকল্পে আবাসিক ও বাণিজ্যিক উভয় অংশের নিজস্ব ব্যবহারের জন্য আলাদা প্রবেশ ও বের হওয়ার পথ রয়েছে, যা সহজেই পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করে। ভবনের ওপরের তলাগুলোয় আবাসিক ফ্ল্যাট তৈরি করায় সেখানে পর্যাপ্ত প্রাকৃতিক আলো–বাতাস চলাচলের উপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে।

ইস্কাটনে একই ভবনে আবাসন ও বাণিজ্যিক সুবিধার প্রকল্প এসইএল ট্রপিকানা। নকশার গ্রাফিকস

এখানে ক্রেতাদের জন্য ২ হাজার ১ থেকে ২ হাজার ১৫৮ বর্গফুটের প্রশস্ত সুপরিকল্পিত অ্যাপার্টমেন্ট এবং ২৫৩ থেকে ৫৪৩ বর্গফুটের দোকান বা বাণিজ্যিক স্পেস কেনার সুযোগ রয়েছে।

এসইএল ট্রপিকানার একটি অংশের নকশা

দৈনন্দিন জীবনযাত্রার সুবিধার্থে প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে একটি অভিজাত প্রবেশপথ, শিশুদের জন্য খেলার মাঠ, যেকোনো আয়োজনের জন্য কমিউনিটি হল এবং অবসরে ঘুরে বেড়ানোর জন্য মনোরম ছাদবাগান।

এসইএল ট্রপিকানার ভবনের নকশা

শহরের মাঝখানে আধুনিক আবাসন কিংবা সফল ব্যবসার মালিক হতে এটি একটি দীর্ঘমেয়াদি ও সম্ভাবনাময় সুযোগ বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।