আর কে স্কয়ারের একটি অংশের নকশা
আর কে স্কয়ারের একটি অংশের নকশা

র‍্যাংগস প্রপার্টিজ

গুলশানে র‍্যাংগসের প্রকল্পে নতুন স্থাপত্য ভাবনা

ঢাকার অভিজাত গুলশান এলাকায় বাণিজ্যিক ও আবাসিক স্থাপত্যে নতুন মাত্রা যোগ করছে র্যাংগস প্রপার্টিজ। প্রতিষ্ঠানটির চলমান আর কে স্কয়ার আধুনিক বাণিজ্যিক টাওয়ার এবং আসন্ন মোনার্ক বিলাসবহুল আবাসন। 

আর কে স্কয়ার 

গুলশান সাউথ অ্যাভিনিউয়ে নির্মাণ করা হচ্ছে আর কে স্কয়ার। নকশার গ্রাফিকস

গুলশান সাউথ অ্যাভিনিউয়ের প্লট ১৩, ব্লক সিডব্লিউএস (সি)-এ নির্মিত হচ্ছে আর কে স্কয়ার। র্যাংগস প্রপার্টিজের তথ্য অনুযায়ী, প্রকল্পটির জমির পরিমাণ ১৮ দশমিক ৯৪ কাঠা এবং ভবনটি ৫ বেজমেন্ট, গ্রাউন্ড ও ২৫ তলাবিশিষ্ট। এতে রয়েছে ছয়টি লিফট এবং ৩,৮৪২ থেকে ৩,৯৯৭ বর্গফুটের ইউনিট। ব্যবহারকারীর সুবিধাকে গুরুত্ব দিয়ে প্রকল্পটিতে ব্যবসাকেন্দ্র, জিম, ইনফিনিটি পুল, ফুড কোর্ট, স্বয়ংক্রিয় পার্কিং, বিভিন্ন স্তরে স্কাইডেক ও ডাবল-গ্লেজড জানালার ব্যবস্থা রাখা হয়েছে। 

কমার্শিয়াল টাওয়ার জেড স্কয়ার

জেড স্কয়ার

গুলশান অ্যাভিনিউয়ে র‍্যাংগস প্রপার্টিজের কমার্শিয়াল টাওয়ার জেড স্কয়ার

গুলশান অ্যাভিনিউয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত ১৯ তলার হস্তান্তরিত কমার্শিয়াল টাওয়ার ‘জেড স্কয়ার’ নিখুঁত পরিকল্পনা ও গুণগত মান বজায় রেখে নির্মাণ করা হয়েছে। এটি কেবল একটি আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক নয়, বরং কমার্শিয়াল স্পেস ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনন্য স্থাপনা। ফলে এই প্রকল্পে বিনিয়োগের ভালো মূল্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটি গুলশান অ্যাভিনিউয়ের মূল বাণিজ্যিক এলাকায় হওয়ায় শুরু থেকেই এটি বহুজাতিক করপোরেট অফিস এবং প্রিমিয়াম রিটেইল ব্র্যান্ডগুলোর বেশ পছন্দ। ফলে এর মূল্য এবং ভাড়া বেশ আকর্ষণীয় ও স্থিতিশীল।