একটি সুখী ও প্রাণবন্ত পরিবারের মূল ভিত্তি হলো সবার সুস্বাস্থ্য। তবে বয়স ও শারীরিক গঠনভেদে প্রত্যেক মানুষের পুষ্টির চাহিদা ভিন্ন। বাড়ন্ত শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, তরুণদের কর্মোদ্যম ধরে রাখা কিংবা বয়োজ্যেষ্ঠদের হাড়ের সুরক্ষা—সব বয়সের এই বৈচিত্র্যময় পুষ্টির চাহিদা মেটাতে প্রয়োজন সঠিক খাদ্য নির্বাচন। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্কস ঠিক এই কাজই করে আসছে দুই দশকের বেশি সময় ধরে। মার্কস শুধু একটি পণ্য হিসেবে নয়, বরং পরিবারের সদস্যের সুস্থতায় বিশেষ পুষ্টির চাহিদা মেটাতে আস্থার সঙ্গী হয়ে উঠেছে।
১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর থেকে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে বাজারজাত করায় দেশের মানুষের আস্থা অর্জন করেছে। জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে জয় করেছে ‘সুপারব্র্যান্ড’-এর সম্মাননা।
আবুল খায়ের গ্রুপ জানায়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেরা কোম্পানি থেকে আমদানি করা এই দুধ ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস ও প্রোটিনসহ সব ধরনের প্রয়োজনীয় সুষম পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি যেমন দৈনিক পুষ্টির জোগান দেয়, তেমনি খাঁটি ও পূর্ণ ননিযুক্ত (ফুল ক্রিম) হওয়ায় দৈনন্দিন চায়ের স্বাদ বাড়ানো থেকে শুরু করে উৎসবের সেরা স্বাদের ডেজার্ট ও দুগ্ধজাত খাবার তৈরিতে মানসম্মত।
বিশেষায়িতভাবে বাজারে সরবরাহ
বয়স ও প্রয়োজনমতো বিশেষায়িতভাবে বাজারে গুঁড়া দুধ সরবরাহ করার কথা জানিয়েছে মার্কস। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, শুধু ফুলক্রিম মিল্ক পাউডারই নয়, ক্রেতাদের ভিন্ন ভিন্ন বয়সের স্বাস্থ্যঝুঁকি ও পুষ্টির কথা মাথায় রেখে মার্কস বাজারে এনেছে ভিন্নধর্মী সব বিশেষায়িত দুধ—
মার্কস অ্যাকটিভ স্কুল এবং অ্যাকটিভ স্কুল টু ইন ওয়ান: স্কুলগামী শিশু-কিশোরদের ক্লান্তি দূর করে সারা দিন চনমনে রাখতে এবং তাদের পরিপূর্ণ পুষ্টির জোগান দিতে এটি একটি আদর্শ উপাদান।
মার্কস ইয়াং স্টার: ১৬ থেকে ৪০ বছর বয়সীদের তারুণ্যের শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখতে বায়োটিন ও ক্যারোটিনসমৃদ্ধ এই দুধ বেশ কার্যকর।
মার্কস ডায়েট: যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান এবং হৃদ্রোগের ঝুঁকি কমাতে সচেতন, তাঁদের জন্য এটি হাই প্রোটিন নন-ফ্যাট মিল্ক।
মার্কস গোল্ড: বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় রোধ করতে হাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি–সমৃদ্ধ নন-ফ্যাট মিল্ক পাউডার।
মার্কস ডায়াবেটিক ডায়েট: ডায়াবেটিক রোগীদের সুস্থতা ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তার জন্য রয়েছে বিশেষ লো জি-আই ফর্মুলার এই দুধ।
সুস্থ শরীরের পাশাপাশি আগামী প্রজন্মের মনন ও সুপ্ত প্রতিভার বিকাশেও সমান গুরুত্ব দিচ্ছে ব্র্যান্ডটি। শিশু-কিশোরদের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে চলছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা। খুব শিগগির শুরু হতে যাচ্ছে এর চূড়ান্ত পর্ব।