
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ঊর্ধ্বমুখী ধারায় শুরু হয়। দিনের প্রথম ঘণ্টায় তিনটি সূচকই ঊর্ধ্বমুখী ছিল। তবে বেলা ১১টা ৩০ মিনিটের মধ্যে একটি সূচকের পতন হয়।
আজ লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইএক্স সূচক বেড়েছে ৬ পয়েন্ট; ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৩০ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে ১ দশমিক ০৩ পয়েন্ট।
দিনের প্রথম আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৮২ কোটি টাকার শেয়ার। সম্প্রতি যেসব কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছিল, সেগুলোর দাম গতকালের মতো আজও কমেছে। যেমন, সি পার্লের শেয়ারের দাম আজও ২ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সেই সঙ্গে কমেছে জেমিনি সি ফুডের শেয়ারের দাম।
আজ প্রথম দেড় ঘণ্টায় লেনদেনের শীর্ষে ছিল জেমিনি সি ফুড, যদিও এই কোম্পানির শেয়ারের দাম আজ ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারদর ছিল ৮৪৩ টাকা ৭০ পয়সা; আজ দিনের শুরুতে তা ছিল ৭৯০ টাকা আর ১১টা ৩০ মিনিটে তার দর ছিল ৭৮০ টাকা।