আজ মূল্যবৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট

ঈদের পর আজ মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। তিনটি সূচকের মধ্যে তিনটিরই পতন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার। ঈদের আগে শেষ কর্মদিবস গত সপ্তাহের সোমবার লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৩০ লাখ টাকার।

আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ২৮৪ দশমিক ৯৭ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ৬৮ দশমিক ৯৪ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ৭২ দশমিক ৬০ পয়েন্ট। আজ এই সূচক ৭ দশমিক ৯৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ২ হাজার ১১ দশমিক ৪৫ পয়েন্ট। সূচকটি কমেছে ৩৯ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ৯১ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ১২১টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ২৪৩টির ও অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।

এবি ব্যাংক ফার্স্ট

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল। গত কার্যদিবসে এই ইউনিটের দাম ছিল ৩ টাকা। আজ এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়েছে ১০ শতাংশ।

আইএফআইসি ফার্স্ট

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গত কার্যদিবসে এই ইউনিটের দাম ছিল ৩ টাকা। আজ এর দাম বেড়ে হয়েছে ৩ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়েছে ১০ শতাংশ।

এল আর গ্লোবাল

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে এল আর গ্লোবাল। আজ এই ইউনিটের দাম বেড়েছে ১০ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ৩ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৩ টাকা ৩০ পয়সা।

এনসিসিবিএল ফার্স্ট

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে এনসিসিবিএল ফার্স্ট। আজ এই ইউনিটের দাম বেড়েছে ১০ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ৪ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট। আজ এই ইউনিটের দাম বেড়েছে ১০ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ৫ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৫ টাকা ৫০ পয়সা।