দিনের শুরুতে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেয়ারবাজারে

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দিনের প্রথম এক ঘণ্টায় ডিএসইর তিনটি সূচকের সব কটিই ছিল ঊর্ধ্বমুখী।

এর মধ্যে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ৫ দশমিক ৭৭ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ২৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৭৩ পয়েন্ট।

আজ দিনের প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ১৭৫ কোটি টাকা। লেনদেনের প্রথম ঘণ্টায় শীর্ষে আছে সি পার্ল বিচ রিসোর্ট। এক ঘণ্টায় কোম্পানিটির ১৩ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল। এটির মোট ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে।

গতকাল ডিএসইতে মোট লেনদেন হয় ৭৪৪ কোটি টাকার।