গতকাল রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি সোনালি মুরগি ৩৮০-৩৯০ টাকায় বিক্রি হয়েছে। হাইব্রিড সোনালি বিক্রি হয়েছে ৩৫০-৩৬০ টাকায়। দাম বাড়ার পর গতকাল এক ডজন ডিম বিক্রি হয়েছে ১১০-১২০ টাকায়। বাজারে সবচেয়ে বেশি দাম কাঁকরোলের; কেজি ১২০-১৪০ টাকা। এ ছাড়া বরবটি, পটোল, করলা, চিচিঙ্গা, ঝিঙে, বেগুন প্রভৃতি সবজির দাম ৮০ টাকা বা তার চেয়ে বেশি। আগে প্রতিটি লাউ ৪০-৬০ টাকায় কেনা যেত, যা এখন ৬০ থেকে ৮০ টাকা হয়েছে।