
একদিকে আন্তর্জাতিক বাজারে চিনির চাহিদা বাড়ছে। অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণে আখ উৎপাদন ব্যাহত হচ্ছে। যে কারণে তিন মাস ধরে চিনির মূল্য বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি প্রতি পাউন্ড অপরিশোধিত চিনির দাম ২৪ সেন্ট করে বেড়েছে। এর ফলে পণ্যটির দাম বেড়ে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, চিনির দাম আরও বাড়তে পারে।
বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান এসঅ্যান্ডপির চিনির বাজারবিষয়ক বিশ্লেষক গিরিশ ছিমওয়াল মনে করেন, স্বল্প ও মাঝারি মেয়াদে চিনির দাম বাড়তে পারে। কারণ, বিরূপ আবহাওয়ার কারণে শীর্ষস্থানীয় চিনি উৎপাদনকারীদের খরচ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে চিনির দাম বাড়লে তাতে ক্যান্ডিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়বে।
কমোডিটি ডেটা বা ভোগ্যপণ্য–সংক্রান্ত তথ্যউপাত্তের প্ল্যাটফর্ম ডিনেক্সটের জ্যেষ্ঠ বিশ্লেষক জন স্ট্যান্সফিল্ড বলেন, ‘কনফেকশনারি বা বেকারি পণ্য ও চিনি ব্যবহৃত হয়, এমন পানীয়র ক্রমবর্ধমান মূল্যও চিনির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক চিনি সংস্থার (আইএসও) মতে, বিশ্বে চিনি উৎপাদনের প্রায় ৮০ শতাংশই হয় আখ থেকে। বাকি ২০ শতাংশ চিনি বিট থেকে পাওয়া যায়।
জন স্ট্যান্সফিল্ড বলেন, বিশ্বব্যাপী প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। যেমন চকলেটের বার তৈরিতে দুধ, কোকো পাউডার ইত্যাদি লাগে। এখন এসবের দামও বাড়ছে। এ–জাতীয় পণ্য তৈরির কাঁচামালের পাশাপাশি জ্বালানি আর শ্রমের খরচও বৃদ্ধি পাচ্ছে।
ডিনেক্সটের এই বিশ্লেষক আরও বলেন, ভারতসহ চিনি উৎপাদনকারী শীর্ষস্থানীয় দেশগুলো, যেমন থাইল্যান্ড, চীন ও পাকিস্তানে এবার উৎপাদন কম হয়েছে। এর মধ্যে ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী। এ ক্ষেত্রে ১ নম্বরে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
সম্প্রতি প্রতি পাউন্ড অপরিশোধিত চিনির দাম ২৪ সেন্ট করে বেড়েছে। এর ফলে পণ্যটির দাম বেড়ে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, চিনির দাম আরও বাড়তে পারে।
চলতি এপ্রিল মাসের শুরুতে অল ইন্ডিয়া সুগার ট্রেড অ্যাসোসিয়েশন গত অক্টোবর থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে ভারতে চিনি উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে। তাদের নতুন পূর্বাভাস হচ্ছে, চলতি বছরে ভারতে চিনি উৎপাদন ৩ শতাংশ কম হবে। এর কারণ হিসেবে সংগঠনটি মহারাষ্ট্রে অসময়ে বৃষ্টি হওয়ার কথা উল্লেখ করেছে। ভারতের মোট চিনি উৎপাদনের এক–তৃতীয়াংশেরও বেশি হয় মহারাষ্ট্রে। এ ছাড়া বিশ্বের শীর্ষ চিনি উৎপাদক ব্রাজিলেও চলতি এপ্রিল মাসে বৃষ্টিতে আখ নষ্ট হয়েছে।
আন্তর্জাতিক চিনি সংস্থার (আইএসও) মতে, বিশ্বে চিনি উৎপাদনের প্রায় ৮০ শতাংশই হয় আখ থেকে। বাকি ২০ শতাংশ চিনি বিট থেকে পাওয়া যায়।
বিরূপ আবহাওয়ার কারণে চিনির দাম আরও বাড়তে পারে। এসঅ্যান্ডপির চিনি বিশেষজ্ঞ গিরিশ ছিমওয়াল বলেন, চিনি প্রতি পাউন্ডের দাম ২১ থেকে ২৪ সেন্ট বাড়তে পারে।
সূত্র: সিএনবিসি।