
যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। গত বুধবার যুদ্ধবিরতির ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তেলের দাম কমে ৯২ মার্কিন ডলারের নেমে এসেছিল। আজ বৃহস্পতিবার তা আবার ব্যারেল প্রতি ৫ ডলারের বেশি বেড়েছে। বিশ্বের তেল ও জ্বালানি পণ্যের বাজারের দরদাম প্রকাশকারী শীর্ষ ওয়েবসাইট অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) বেলা সাড়ে ১১ টায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি উঠেছে ৯৭ ডলারে।