৬ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯৯৭ অফিসার পদের চূড়ান্ত ফল প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’–এর ৯৯৭টি শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। নিয়োগ–সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা
১. সোনালী ব্যাংক: ৫৪৬
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ১২০
৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: ৬
৪. বাংলাদেশ কৃষি ব্যাংক: ২৭১
৫. বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২৫
৬. প্রবাসীকল্যাণ ব্যাংক: ৫
৭. কর্মসংস্থান ব্যাংক: ২৩
৮. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ১
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে ভিজিট করুন এই ঠিকানায়