
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসি) তত্ত্বাবধানে রূপালী ব্যাংক লিমিটেডে অফিসার (সাধারণ) পদে তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য ১৪৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে রূপালী ব্যাংক লিমিটেডে অফিসার (সাধারণ) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল থেকে ১৩৪ জন প্রার্থীকে তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম রূপালী ব্যাংক লিমিটেড করবে। প্রকাশিত ফলাফল সংশোধনের অধিকার বিএসসি সংরক্ষণ করে।
অফিসার (সাধারণ) পদে তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য মনোনীত ১৪৩ জন প্রার্থীর তালিকা এই লিংকে দেখা যাবে।