৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছে পরীক্ষার্থীরা। গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউমান সায়েন্স, আজিমপুর, ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছে পরীক্ষার্থীরা। গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউমান সায়েন্স, আজিমপুর, ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫

৫০তম বিসিএস: লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার (১ এপ্রিল ২০২৬) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা থেকে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ৯ এপ্রিলে শুরু হবে লিখিত পরীক্ষা। আগামী ৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা।

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।