ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লোগো
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লোগো

ফায়ার সার্ভিসের ‘স্টেশন অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ২৪০৬, পরীক্ষা ২০০ নম্বরে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘স্টেশন অফিসার’ পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বছরের ২৪ নভেম্বরে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪০৬ জন প্রার্থী। পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০০ নম্বরের মধ্যে বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতায়-৬০ নম্বর থাকবে।

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্যাবলি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।