স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ছয়জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তিন ক্যাটাগরির পদে তাঁদের নিয়োগ নিয়োগ দেওয়া হবে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে। প্রতিটি পদে দুজন করে মোট ছয়জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ২৯ এপ্রিল ২০২৬ তারিখে এ বিভাগে যোগদান করতে হবে। প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে।