
ব্যাংকিং সেক্টরে মর্যাদাপূর্ণ ক্যারিয়ার গড়ার স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য বছরজুড়েই আকর্ষণীয় সুযোগ নিয়ে আসে বাংলাদেশ ব্যাংক। এবার রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’–এ ১৩৩৫ পদে বড় নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান জানানো হচ্ছে। অনলাইনে আবেদন ১২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ব্যাংকভিত্তিক শূন্য পদের বিবরণ (মোট পদ: ১৩৩৫টি)
রূপালী ব্যাংক পিএলসি: ৭৭২টি
অগ্রণী ব্যাংক পিএলসি: ৪০০টি
বাংলাদেশ কৃষি ব্যাংক: ১২৭টি
বেসিক ব্যাংক পিএলসি: ২৩টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১১টি
প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
ফলাফলের শর্ত: এসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা সমমান (জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব অথবা সিজিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
অনলাইন আবেদনের শেষ তারিখ ও সময়: ১২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’ (Rocket)-এর মাধ্যমে এই ফি প্রদান করতে হবে। ফি প্রদান ও Payment Verify করার শেষ তারিখ: ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল নিয়োগ ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পূর্বে যাঁরা নিবন্ধন করেছেন, তাঁরা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন; নতুন প্রার্থীদের প্রথমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
জরুরি নির্দেশনা: ফি প্রদানের পর প্রাপ্ত Transaction ID (TxnID) ব্যবহার করে প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ‘Payment Verify’ সম্পন্ন করতে হবে। ভেরিফাই সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত ‘Tracking Page’ নিজের কাছে আবেদন দাখিলের প্রমাণস্বরূপ সংরক্ষণ করতে হবে, অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ থেকে যাবে। বিজ্ঞপ্তি–সংক্রান্ত যেকোনো পরিবর্তন, পরিমার্জন বা পরীক্ষার তারিখ পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
তাই শেষ তারিখের ভিড় ও সার্ভার জটিলতা এড়াতে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তি–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ই-মেইল info.bscs@org.bd এবং সরাসরি নিয়োগ ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করতে পারেন।