যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া মন্ত্রণালয়ে ১৪ গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতি পেলেন ১৮ কর্মকর্তা

যুব উন্নয়ন ও ক্রীড়া মন্ত্রণালয়ে ১৪ গ্রেড থেকে সরাসরি ৯ম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৮ কর্মকর্তা। পদন্নতির পরে তাঁদের দেশের বিভিন্ন উপপরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। ১৪তম গ্রেডে উচ্চমান সহকারী এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটররা এখন থেকে সহকারী পরিচালক ৯ম গ্রেডে দায়িত্ব পালন করবেন। এই ১৮ কর্মকর্তা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০/–) টাকা বেতন পাবেন।

৪ মার্চ ২০২৬ এ –সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে যুব উন্নয়ন ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপিল বিভাগের রায়, আইন মন্ত্রণালয়ের মতামত এবং সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশ মোতাবেক উচ্চমান সহকারী এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৪তম গ্রেড) হতে সহকারী পরিচালক (৯ম গ্রেড)-এর শূন্য পদে নিম্নবর্ণিত ১৮ (আঠারো) জন কর্মকর্তাকে (জাতীয় বেতন স্কেল ২০১৫, গ্রেড-৯ম, টাকা ২২,০০০-৫৩,০৬০/-) পদোন্নতি প্রদান করা হলো।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৩–১৪ গ্রেডের প্রধান সহকারী/হিসাবরক্ষক থেকে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি পেয়েছিলেন কয়েকজন।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রজ্ঞাপনটি দেখুন