বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরিতে মোট ৩৪ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আজ সোমবার ৩ আগস্ট থেকে আবেদন শুরু।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
মোট পদসংখ্যা: ৩৪টি (স্থায়ী/অস্থায়ী)।
পদসমূহ: বৈজ্ঞানিক কর্মকর্তা (২৯টি), ফার্ম ম্যানেজার ( স্থায়ী/অস্থায়ী ২টি), সহকারী পরিচালক-অর্থ (১টি), সহকারী পরিচালক-হিসাব ও অর্থ (অস্থায়ী ১টি) এবং অডিট অফিসার (১টি)।
বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন পাঠাতে হবে। আবেদন জমা দেওয়া যাবে ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।