
সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দশম গ্রেডে ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১ হাজার ৪৩৪ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কর্মকর্তা পদে ১ হাজার ৫ জন এবং প্রশাসনিক কর্মকর্তা পদে ৪২৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময় পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এমসিকিউ পরীক্ষার ফলাফল এই লিংকে পাওয়া যাবে।