বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ ১০ম গ্রেডের পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০২৪ জন প্রার্থীর মধ্যে ৩৮৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকাসহ বিস্তারিত দেখুন এই ঠিকানায় https://surl.li/ugsssi