সমন্বিত ৯ ব্যাংকের চাকরির চূড়ান্ত ফল প্রকাশ, পদ ২০৪৬

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সালভিত্তিক ‘অফিসার (জেনারেল)’–এর ২০৪৬ পদের ফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে ২ হাজার ৪৬ জনকে।

‘অফিসার (জেনারেল)’-এর ২০৪৬ পদের মধ্য সোনালী ব্যাংক লিমিটেডে ৩১৫ পদ, জনতা ব্যাংক লিমিটেডে ৩৬৯ পদ, রূপালী ব্যাংক লিমিটেডে ৪৭০ পদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ১৪ পদ, বাংলাদেশ কৃষি ব্যাংক ৫৩০ পদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৮৯ পদ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৪৭ পদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৫ পদ ও কর্মসংস্থান ব্যাংকে ৭টি পদে প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে।

**৯ ব্যাংকের নির্বাচিত ২০৪৬ জনের প্রার্থীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন