বিএমইটির ভাষা প্রশিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আওতাধীন ভাষা প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ডিটিটিআই) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ, পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ও যোগ্য প্রার্থীদের তালিকা বিএমইটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।