চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাত পদে লোকবল নিয়োগ দেবে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। আগ্রহী ব্যক্তিরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
*অ্যানেসথেসিওলজিস্ট। এমবিবিএস, ডিএ/এফসিপিএস/এমডি ডিগ্রিধারী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা এ পদে অগ্রাধিকার পাবেন।
*চর্ম ও যৌন রোগ বিভাগ। এফসিপিএস/এমডি/ডিডিভি ডিগ্রিধারী অভিজ্ঞতাসম্পন্ন নারী প্রার্থীরা এ পদে অগ্রাধিকার পাবেন।
*শিশু বিভাগ। এফসিপিএস/এমডি অথবা সমমানের ডিগ্রিধারী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
*গাইনি অ্যান্ড অবস বিভাগ। এফসিপিএস/এমএস/ডিজিও অথবা সমমানের ডিগ্রিধারী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
*নিউরোমেডিসিন বিভাগ। এফসিপিএস/এমডি অথবা সমমানের ডিগ্রিধারী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
*জেনারেল সার্জারি বিভাগ। এফসিপিএস/এমএস অথবা সমমানের ডিগ্রিধারী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
*নাক, কান ও গলা বিভাগ। ডিএলও/এমএস অথবা সমমানের ডিগ্রিধারী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: চট্টগ্রাম
আবেদনের ঠিকানা: সভাপতি, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২১।