
বাংলাদেশ ব্যাংকে অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশনস) হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন পাঁচজন। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ পাঁচজনকে নিয়োগের কথা বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে অফিসার (এক্স ক্যাডার-পাবলিকেশনস) পদে নিয়োগ পাওয়া রোল নম্বরগুলো হলো ১০১৫৬১, ১০১১৩৫, ১০০১৭৭, ১০৪৩২৬ ও ১০৪৯৯০।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ১১ নভেম্বর অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অফিসার পদে নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়েছে।
ওই পাঁচজনকে আগামী ১০ জুন বা এর আগে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন, ষষ্ট তলা), ঢাকায় রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই পাঁচজনের বর্তমান ও স্থায়ী ঠিকানা বরাবর অফার লেটার পাঠানো হয়েছে।