বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নেবে ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার
ব্যাংক পরিদর্শন করে নতুন ক্লায়েন্ট সংগ্রহ করা।
নতুন ক্লায়েন্টদের অফিস পরিদর্শন করে ক্লায়েন্ট সংগ্রহ করা।
রেটিং ফি সংগ্রহ করা।
প্রতিদিনের কাজ যথাযথভাবে সুপারভাইজারকে অবহিত করা।
ব্যবসায়ে নতুন ধারণা তৈরি করা।
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ব্যবসায় প্রশাসনে স্নাতক (মার্কেটিং বিভাগ) ডিগ্রি হতে হবে।
প্রার্থীকে কম্পিউটারের ওপর সাধারণ ধারণা থাকতে হবে।
প্রার্থীকে আত্মবিশ্বাসী হতে হবে।
প্রার্থীকে প্রতিযোগিতা আর যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার সক্ষমতা থাকতে হবে।
নিজস্ব মোটরসাইকেল রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে বেতন
চাকরিপ্রত্যাশীর বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছর।
বগুড়া, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, দিনাজপুর ও চট্টগ্রাম।
ই–মেইলের মাধ্যমে প্রার্থীকে সদ্য তোলা ছবি আর হালনাগাদ সিভিসহ আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা hr@emergingrating.com