বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জাতিসংঘের খাদ্যসহায়তা–সংক্রান্ত একটি শাখা। ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের বৃহত্তম এই সংস্থার সদর দপ্তর ইতালির রাজধানী রোমে। বিশ্বে ৮০টির বেশি শাখা আছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশের কক্সবাজারে চলছে, এমন একটি প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: জরুরি প্রস্তুতি ও প্রক্রিয়া সহযোগী। পদসংখ্যা নির্ধারিত নয়।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, রিস্ক ম্যানেজমেন্ট, ইংরেজি, ইন্টারন্যাশনাল রিলেশনস অথবা সমমানের অপর বিষয়ে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজি ভাষায় সবালীল। ডাটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। কম্পিউটার চালনায় দক্ষতা, অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
এ পদে চাকরি পেলে মাসে বেতন হবে ১,১৪,৬৩৮ টাকা। এ ছাড়া অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।