মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৩

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬তম ও ১৮তম গ্রেডের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১১ মার্চ।

চাকরির বিবরণ

১. পদের নাম: প্লাম্বার

অনুষদ বা হল: ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ (সিরাজগঞ্জ ক্যাম্পাস)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের ট্রেড বা সমমানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল

৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

২. পদের নাম: খাদেম

অনুষদ বা হল: ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ (সিরাজগঞ্জ ক্যাম্পাস)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দাখিল বা কারি পাস হতে হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল

৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড–১৮)

৩. পদের নাম: বাবুর্চি (নারী অগ্রাধিকার)

অনুষদ বা হল: বেগম ফজিলতুন্নেছা জোহা হল

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাসসহ দেশি বা বিদেশি রান্নার কাজে পারদর্শিতাসহ তিন বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল

৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড–১৮)

আবেদনের নিয়ম

প্রতিটি পদের জন্য খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক আট সেট দরখাস্ত রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল–১৯০২ বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যক্তিগতভাবে অথবা www.mbstu.ac.bd ওয়েবসাইট থেকে অথবা ১০ টাকার ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে।

আবেদন ফি

৫০০ টাকা (সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে)।

আবেদনের শেষ তারিখ

১১ মার্চ ২০২৬

নির্দেশনা

১. সরকারি, আধা সরকারি, পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

২. প্লাম্বার ও খাদেম পদে ইতিপূর্বে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

৩. অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।