আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবি মতলব হাসপাতালে নয়জন চিকিৎসক নিয়োগ দিচ্ছে। পদগুলো শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য। মতলব হাসপাতাল ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত। এটি গ্রামীণ এলাকায় ডায়রিয়া, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা প্রদান করে এবং প্রতিবছর ৫০ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দেয়। হাসপাতালটি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও পরিচিত।
স্বীকৃত প্রতিষ্ঠানের MBBS ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বৈধ নিবন্ধন।
MPH ডিগ্রি ও গবেষণার অভিজ্ঞতা থাকলে প্রাধান্য।
কমপক্ষে ১ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা।
মতলবে দীর্ঘমেয়াদি অবস্থানের ইচ্ছা।
১১ মাসের CSA ভিত্তিক চুক্তি।
উৎসব বোনাস, আয়ের কর icddr,b প্রদান, সস্তায় ক্যানটিন খাবারের সুবিধা।
যোগ্য প্রার্থীরা career.icddrb.org ওয়েবসাইটের মাধ্যমে ১১ অক্টোবর ২০২৫–এর মধ্যে আবেদন করতে পারবেন। শর্টলিস্টকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাক পাঠানো হবে।
পদসংখ্যা: ৯
বেতন: ৯১,৫৪০ টাকা/মাস (বাসাভাড়া, চলাচল খরচসহ)
আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৫
যোগ্যতা: MBBS, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নিবন্ধন; MPH ও গবেষণা অভিজ্ঞতা থাকলে প্রাধান্য
চুক্তি: সিএসএ–ভিত্তিক ১১ মাস