প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে চাকরি, পদ ১২

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে ১২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ ‘নন-প্র্যাকটিসিং’, তথ্যপ্রযুক্তিতে দক্ষ, অধুমপায়ী ও পান সেবন না করা প্রার্থীরা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরাও আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ—

মেডিকেল কলেজ
১. পদের নাম: অধ্যক্ষ
বিভাগ: প্রশাসন
২. পদের নাম: উপাধ্যক্ষ
বিভাগ: প্রশাসন
৩. পদের নাম: অধ্যাপক
বিভাগ: এনাটমি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, মেডিসিন, সার্জারি।

৪. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, নবজাতক ও শিশু, সার্জারি, শিশু সার্জারি, নাক-কান-গলা।
৫. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস, কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, কার্ডিওলজি, হেমাটোলজি, অর্থোপেডিকস।
৬. পদের নাম: কিউরেটর
বিভাগ: এনাটমি
৭. পদের নাম: রেজিস্ট্রার
বিভাগ: মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, নবজাতক ও শিশু, নাক-কান-গলা, রেডিওলজি অ্যান্ড ইমেজিং।
৮. পদের নাম: প্রভাষক
বিভাগ: এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস, কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, প্যাথলজি, মাইক্রোবায়োলজি।
ডেন্টাল ইউনিট

৯. পদের নাম: অধ্যাপক
বিভাগ: সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস ডেন্টাল এনাটমি, ডেন্টাল থেরাপিউটিকস, পেরিওডন্টোলজি ও ওরাল প্যাথোলজি, কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস, প্রন্থোডন্টিকস, পেডোডন্টিকস অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ, অর্থোডোন্টিকস, ওরাল অ্যান্ড মেক্সিলোফেশিয়াল সার্জারি।
১০. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস ডেন্টাল এনাটমি, ডেন্টাল থেরাপিউটিকস, পেরিওডন্টোলজি ও ওরাল প্যাথোলজি, কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস, প্রন্থোডন্টিকস, পেডোডন্টিকস অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ, অর্থোডোন্টিকস, ওরাল অ্যান্ড মেক্সিলোফেশিয়াল সার্জারি।
১১. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস ডেন্টাল এনাটমি, ডেন্টাল থেরাপিউটিকস, পেরিওডন্টোলজি ও ওরাল প্যাথোলজি, কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস, প্রন্থোডন্টিকস, পেডোডন্টিকস অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ, অর্থোডোন্টিকস, ওরাল অ্যান্ড মেক্সিলোফেশিয়াল সার্জারি।
১২. পদের নাম: প্রভাষক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—
বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা, অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন–ভাতা—

আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম—

সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি, পূর্ণ জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদনপত্র অধ্যক্ষ বরাবর জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে।

আবেদনের ঠিকানা: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪।

আবেদনের সময়সীমা—

বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে (২০ মার্চ ২০২৬)।