বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগ দেবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগ দেবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট ডিরেক্টর (ফাইন্যান্স) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল হবে ঢাকায় জাতীয় সদর দপ্তরে। আবেদনের শেষ তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ডিরেক্টর (ফাইন্যান্স)

পদসংখ্যা: অনুল্লেখিত

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ফাইন্যান্স/অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে এমকম/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিএ/এসিএ/এফসিএ, এসিসিএ, সিএমএ, সিপিএ বা সমমানের পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা ন্যূনতম ১৫ বছর।

বয়সসীমা

৫০–৫৯ বছর; যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে।

নিয়োগের ধরন

চুক্তিভিত্তিক (১ বছর); সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়তে পারে।

কর্মস্থল

জাতীয় সদর দপ্তর, ঢাকা।

আবেদনের শেষ তারিখ

২ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।