ভূমি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত

ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১১ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৪ কর্মী নিয়োগে ১৯ মে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন চলছে। আগামী ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ—

প্রতিষ্ঠানের নাম: ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র

১. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা—

*গ্রন্থাগারবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

অবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

আবেদনকারী প্রার্থীর বয়স—

২১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৬ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ জুন ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।