বাংলাদেশ সরকারের লোগো
বাংলাদেশ সরকারের লোগো

বিআইডব্লিউটিএর ছয় ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা ৯ মে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ছয় ক্যাটাগরির পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৯ মে ২০২৬ তারিখ ঢাকার তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়

৯ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১: ৩০টা

পদের নাম: অফিস সহায়ক

পরীক্ষাকেন্দ্র: তেজগাঁও কলেজ (১৬ ইন্দিরা রোড, ঢাকা-১২১৫)

পদের নাম: নিরাপত্তাপ্রহরী/টার্মিনাল গার্ড

পরীক্ষাকেন্দ্র: মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা) (সেকশন-১১, পল্লবী, ঢাকা-১২১৬)

পদের নাম

১. মালী

২. নাইট গার্ড

৩. স্টোর হেলপার

৪. ডুবুরি

পরীক্ষাকেন্দ্র: পল্লবী সরকারি কলেজ (পল্লবী, ঢাকা-১২১৬)

প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ User ID ও Password ব্যবহার করে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে লিখিত পরীক্ষার পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।