বেসরকারি সংস্থায় চাকরি, পদ ১৬৯

১৬৯ পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু। প্রার্থীকে মাঠপর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে। ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: সমন্বয়কারী

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

বেতন-ভাতা

শিক্ষানবিশকাল ৮১,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৯০,০০০ টাকা।

২. পদের নাম: জোনাল ব্যবস্থাপক

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

বেতন-ভাতা

শিক্ষানবিশকাল ৫৭,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪,০০০ টাকা।

৩. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক

পদসংখ্যা: ৮

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

বেতন-ভাতা

শিক্ষানবিশকাল ৪৩,২০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৫০,০০০ টাকা।

৪. পদের নাম: সহকারী অভ্যন্তরীণ নিরীক্ষক

পদসংখ্যা: ১০

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বাণিজ্য/সিএসিসি।

বেতন-ভাতা

শিক্ষানবিশকাল ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা।

৪. পদের নাম: শাখা ব্যবস্থাপক

পদসংখ্যা: ২৫

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

বেতন-ভাতা

শিক্ষানবিশকাল ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা।

৬. পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ৪০

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বাণিজ্য।

বেতন-ভাতা

শিক্ষানবিশকাল ২৭,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩২,০০০ টাকা।

৭. পদের নাম: ফিল্ড অফিসার

পদসংখ্যা: ৮০

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

বেতন-ভাতা

শিক্ষানবিশকাল ২৩,৪০০ টাকা এবং নিয়মিতকরণের পর ২৮,০০০ টাকা।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘নির্বাহী পরিচালক, সেতু, বীর নিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০’ ঠিকানায় সরাসরি/কুরিয়ার/ডাকযোগে পৌঁছাতে হবে। খামের ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৪ সেপ্টেম্বর ২০২৬।

নির্দেশনা ও শর্তগুলো

১. শিক্ষানবিশকাল ৬ মাস।

২. নিয়মিতকরণের পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী ১০ শতাংশ সিপিএফ, বিমা, আনুতোষিকসহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

৩. সব নিয়মিত কর্মী সংস্থার চাকরিবিধি অনুযায়ী ২টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন।

৪. ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে।