বেসরকারী সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় জনবল নিয়োগ দিবে। মোট পদ সংখ্যা ১ হাজার ২৩০টি।
চাকরির বিবরণ
প্রোগ্রামের নাম: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
১. পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার
পদ সংখ্যা: ১০০০
বয়সসীমা: ২৫–৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
নূন্যতম স্নাতক। অভিজ্ঞতা আবশ্যক নয়।
বেতন–ভাতা
প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)
শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৭,৫০০ টাকা।
২. পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টেন্ট
পদ সংখ্যা: ২০০
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক (এসএসসি ও এইচএসসি তে অবশ্যই বানিজ্য বিভাগ থাকতে হবে)। অভিজ্ঞতা আবশ্যক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা
প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)
শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৬,০০০ টাকা।
প্রোগ্রামের নাম: হেলথ প্রোগ্রাম
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
পদ সংখ্যা: ৩০
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ০২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা
২০,০০০ টাকা।
কর্মক্ষেত্র
ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহ।
কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা
১. মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট নং পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য ১,৫০০ টাকা করে "স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স" প্রদান করা হবে।
২. সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী)।
৩. নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।
৪. বৈশাখী ভাতা সহ বছরে ৩ টি উৎসব বোনাস সুবিধা।
৫. স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।
৬. কর্মকালীন অবস্থায় দূর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের ১০০% পর্যন্ত সহায়তা প্রদান।
৭. দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপুরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান।
৮. কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান
৯. নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস স্ব-বেতনে ও ৬ মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন এর সুবিধা।
১০. কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।
আবেদনের নিয়ম
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত শক্তি ফাউন্ডেশন এর ওয়েবসাইটের Career পৃষ্ঠা এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
০৭ জুন ২০২৬