বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

ইউজিসিতে চাকরি, দেখুন যোগ্যতাসহ বিস্তারিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকল্প পরিচালক নিয়োগ দেবে। আগামী ১৫ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নকৃত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় মার্চ ২০২৩ থেকে জুন ২০২৮ মেয়াদের একটি প্রকল্পে পরিচালক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন প্রকৃত আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ছকে জীবনবৃত্তান্ত (উক্ত পরিপত্রের পরিশিষ্ট ১) পাঠাতে পারবেন।

প্রার্থীর ন্যূনতম যে যে যোগ্যতা থাকতে হবে

(ক) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীকে ন্যূনতম প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

(খ) সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর গ্রেড–২ অথবা গ্রেড–৩–এ কর্মরত হতে হবে এবং কমপক্ষে ১৫ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

(গ) প্রকল্প ব্যবস্থাপনা, মনিটরিং ও মূল্যায়নে (বিশেষত একাডেমিক গবেষণা তহবিল–সংক্রান্ত প্রকল্প) কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

(ঘ) বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং চাকরির মেয়াদ ৩১–১২–২০২৮ পর্যন্ত থাকতে হবে।

(ঙ) প্রার্থীকে ব্যক্তিগত ই–মেইল ব্যবহার করে নির্ধারিত ছক পূরণ করে ১৫ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পিডিএফ ফরম্যাটে secretary@ugc.gov.bd বরাবর ই–মেইলে সংযুক্ত ফাইল হিসেবে পাঠাতে হবে।

সাধারণ জ্ঞাতব্য

  • প্রকল্প–সংশ্লিষ্ট সংক্ষিপ্ত তথ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও জীবনবৃত্তান্তের নির্ধারিত ছক কমিশনের ওয়েবসাইট www.ugc.gov.bd–এর ‘ডাউনলোড’ নামক সেবা বক্সের চাকরি বিজ্ঞপ্তি লিংকে পাওয়া যাবে।

  • ই–মেইলের Subject–এ ‘CV for the Position of PD (ICSETEP)’ উল্লেখ করতে হবে।

  • আবেদনের এ পর্যায়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই।

  • প্রার্থীকে যেকোনো ধরনের সরাসরি যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।