মডেল: নুসরাত ও সিফাত
মডেল: নুসরাত ও সিফাত

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন লাখের বেশি, দুই দিন ছুটি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে মিয়ানমার কারিকুলামে টেকনিক্যাল স্পেশালিস্ট–এমসি পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-এমসি
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষা/সমাজবিজ্ঞান বা এ–সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা খাতে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মিয়ানমার কারিকুলাম ও চাইল্ড প্রোটেকশনে চাকরির অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। টিচার এডুকেশন বা গার্লস এডুকেশনে অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বার্মিজ ভাষা জানা থাকলে ভালো। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,০৪,২৪৫ থেকে ১,১৭,২৭৫ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটিসহ উৎসব বোনাস, জীবনবিমা ও চিকিৎসাসুবিধা আছে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরি–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২৪।