বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে চাকরি, পদ ৬

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)–এ জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ছয়টি। আবেদনের শেষ তারিখ আগামী ২১ জুন ২০২৬।

চাকরির বিবরণ—

১. পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা: ০১

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে কমপক্ষের ০৪ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল—

(গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

২. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ০১

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

দশম শ্রেণি। সুপরিচিত প্রতিষ্ঠানে ড্রাইভার হিসাবে ৩ বছরের অভিজ্ঞতাসহ হালকা যানের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হবেন। কর্তৃপক্ষের ইচ্ছাধীনে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন স্কেল

(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৪

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল

(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম—

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর বাঁ পাশে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ—

আগামী ২১ জুন ২০২৬