ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর তাদের রাজস্ব খাতের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টিতে সহযোগী অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারী পদে ১৮টি ক্যাটাগরিতে মোট ৩৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল
১. সহযোগী অধ্যাপক: পুরকৌশল বিভাগ (২টি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (২টি) ও ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং (১টি); মোট ৫টি। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)।
২. টেকনিক্যাল অফিসার: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৩. সহকারী টেকনিক্যাল অফিসার: পুরকৌশল বিভাগ (১টি)। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
৪. সহকারী সেকশন অফিসার: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি)। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
৫. জুনিয়র ইনস্ট্রাক্টর: পদার্থবিজ্ঞান বিভাগ (১টি)। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
৬. সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
৭. ডাটা এন্ট্রি অপারেটর: আইসিটি সেল (১টি)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
৮. টেকনিশিয়ান/ল্যাব সহকারী/ল্যাব টেকনিশিয়ান/ল্যাব অ্যাসিস্ট্যান্ট: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (১টি), ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং (১টি), ফ্যাব ল্যাব (১টি), ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (২টি); মোট ৫টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
৯. ড্রাইভার: পরিচালক (যানবাহন) অফিস (১টি)। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।
১০. লিফটম্যান/অপারেটর: প্রকৌশল অফিস (১টি)। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
১১. অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট: ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি)। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
১২. মেসেঞ্জার পিয়ন: ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তর (১টি)। বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।
১৩. পাম্প অপারেটর: প্রকৌশল অফিস (১টি)। বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।
১৪. ল্যাব অ্যাটেনডেন্ট: পদার্থবিজ্ঞান বিভাগ (১টি)। বেতন স্কেল: ২০,৫০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)।
১৫. গ্রাউন্ডসম্যান: পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অফিস (১টি)। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
১৬. অফিস সহায়ক: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (১টি), গণিত (১টি), প্রো-ভাইস চ্যান্সেলর দপ্তর (১টি), ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (১টি); মোট ৪টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
১৭. নিরাপত্তা প্রহরী: নিরাপত্তা শাখা (৪টি), কাজী নজরুল ইসলাম হল (১টি), শহীদ তাজউদ্দীন আহমদ হল (১টি); মোট ৬টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
১৮. পরিচ্ছন্নতাকর্মী: নিরাপত্তা শাখা, রেজিস্ট্রার অফিস (৪টি)। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অভিজ্ঞতা
সহযোগী অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং/পিএইচডি ডিগ্রিসহ শিক্ষকতা/পেশাগত ক্ষেত্রে ৭ থেকে ১২ বছরের অভিজ্ঞতা ও নির্ধারিত প্রকাশনা থাকতে হবে। প্রার্থীর এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫.০০-এর স্কেলে ন্যূনতম ৪.০০ থাকতে হবে।
অন্যান্য পদ (কর্মকর্তা ও কর্মচারী): পদে আবেদনের যোগ্যতানুযায়ী স্নাতক, এইচএসসি বা ডিপ্লোমা, এসএসসি বা অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদগুলোতে প্রয়োজনীয় অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার ও টাইপিং দক্ষতা বা ল্যাব/কারিগরি প্রশিক্ষণ প্রযোজ্য হবে।
বয়সসীমা: ২ থেকে ১৮ নম্বর পদের প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। ডুয়েটে কর্মরতদের ক্ষেত্রে বয়স ও বিভাগ/শ্রেণি শিথিলযোগ্য।
আবেদন ফি ও পদ্ধতি
প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে (career.duetbd.org) গিয়ে অ্যাকাউন্ট তৈরিপূর্বক অনলাইনে আবেদন জমা দিতে হবে। ১-৫ নং পদের জন্য আবেদন ফি ২০০ টাকা, ৬-১১ নং পদের জন্য ১০০ টাকা এবং ১২-১৮ নং পদের জন্য ৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনপত্র জমার সময়সূচি ও নির্দেশাবলি
অনলাইন আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার), রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনপত্র পাঠানোর নিয়ম
ক্রমিক ১ (সহযোগী অধ্যাপক): অনলাইন আবেদন ফরম প্রিন্ট করে ২ কপি ছবির সঙ্গে প্রয়োজনীয় সব সনদপত্রের সত্যানুলিপি ১০ সেট পূর্ণাঙ্গ আবেদন আগামী ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’ (শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের ৭০৪ নং রুমের ডেসপাস শাখা) বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
ক্রমিক ২ থেকে ১৮: অনলাইনে আবেদন জমা দেওয়ার পর জেনারেটেড আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল তৈরি করে recruitmentduet@duet.ac.bd ঠিকানায় ২ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ই-মেইল পাঠাতে হবে।
(বিশেষ দ্রষ্টব্য: ০৫/০৫/২০২৬ তারিখের পূর্বের বিজ্ঞপ্তির আলোকে যাঁরা ২-৪, ৬, ৭, ৮ (ক, খ, গ), ৯, ১৫, ১৬ (ক, খ) নং পদে পূর্বে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।)