বেসরকারি সংস্থা টিএমএসএস-এ ১ হাজার ৪০০ শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৫ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ মে ২০২৬।
১. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ১০০
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তরসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাস করা প্রার্থীদের এবং MRA লাইসেন্সভুক্ত যেকোনো MFI এর শাখাপ্রধানের দায়িত্ব পালনে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
প্রশিক্ষণকালীন (৬ মাস) বেতন ২৫,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে মোট বেতন হবে ৪১,৭১৫ টাকা।
পিকেএসএফভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ মাস শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ সময়ে বেতন ৩৭,৮০০ টাকা এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৪১,৭২৫ টাকা।
২২ থেকে ৩৪ বছর। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২. পদের নাম: শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১০০
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তরসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা
প্রশিক্ষণকালীন (৬ মাস) বেতন ২০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে মোট বেতন হবে ৩২,৮৮০ টাকা।
পিকেএসএফভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ মাস শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ সময়ে বেতন ২৯,৪০০ টাকা এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৩২,৮৮০ টাকা।
বয়স
১৮ থেকে ৩৫ বছর। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩. পদের নাম: ফিল্ড সুপারভাইজার
পদ সংখ্যা: ৫০০
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্নাতক/সমমান। স্নাতকোত্তরসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা
প্রশিক্ষণকালীন (৬ মাস) বেতন ১৯,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে মোট বেতন হবে ৩২,৪৪৫ টাকা।
পিকেএসএফভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ মাস শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ সময়ে বেতন ২৯,৪০০ টাকা এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৩২,৮৮০ টাকা।
বয়স
২২ থেকে ৩৫ বছর।
৪. পদের নাম: সহকারী ফিল্ড সুপারভাইজার
পদ সংখ্যা: ৫০০
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: এইচএসসি/সমমান। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা
প্রশিক্ষণকালীন (৬ মাস) বেতন ১৭,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে মোট বেতন হবে ২৭,৮১০ টাকা।
পিকেএসএফভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ মাস শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ সময়ে বেতন ২৫,২০০ টাকা এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ২৭,৮১০ টাকা।
বয়স
১৯ থেকে ৩৫ বছর।
৫. পদের নাম: বিনিয়োগ কর্মী (ইসলামি শাখাগুলোর জন্য)
পদ সংখ্যা: ২০০
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্নাতক/ফাজিল/স্নাতকোত্তর/কামিল। স্নাতকোত্তর/কামিলসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল ও লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইসলামের মৌলিক বিষয়ের ওপর প্রাথমিক জ্ঞানসহ ইসলামি আদর্শের অনুসারী ও অধূমপায়ী হতে হবে।
বেতন-ভাতা
প্রশিক্ষণকালীন (৬ মাস) বেতন ১৯,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে মোট বেতন হবে ৩২,৪৪৫ টাকা।
পিকেএসএফভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ মাস শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ সময়ে বেতন ২৯,৪০০ টাকা এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৩২,৪৪৫ টাকা।
বয়স
২২ থেকে ৩৫ বছর।
কর্মস্থল
দেশের যেকোনো শাখায়।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন)’ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র সরাসরি, ডাক/কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে।
টিএমএসএস–এর যেকোনো ঠিকানায় আবেদন করা যাবে। আবেদন পাঠানোর ঠিকানাগুলোর তালিকা দেখতে ক্লিক করুন।
৩০০ টাকা।
২৫ মে ২০২৬
১. নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএস/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে।
২. ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাঁদের টিএমএসএস–এর কর্ম–অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।