
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রামের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডের ৫ ক্যাটাগরির পদে ২৬ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শুধু চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
১. কম্পিউটার অপারেটর: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দসহ স্ট্যাডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. উচ্চমান সহকারী: ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৩. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ হতে হবে। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০- ৫২,৯০০ টাকা।
৫. অফিস সহায়ক: ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
সব পদের বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি—
১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।